ভলিয়ম এনালাইসিস :
ভলিয়ম কে স্টক মার্কেটের ফুয়েল বা জ্বালানি বলা হয়। ভলিয়ম দ্বারা স্টক বা শেয়ার এর বায়ার বেশি না সেলার বেশি সেটা অনুমান করা যায়। বাই/ সেল প্রেসার এবং ট্রেন্ডের পরিবর্তন অনুমানের জন্য ভলিয়ম এনালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ। যেদিন হাই ভলিয়ম হবে ওই দিন আশে পাশের রেসিস্টেন্স লেভেল আইডেন্টিফাই করা। হাই ভলিয়ম নিয়ে যে দিন রেসিস্টেন্স ব্র্যাকআউট হবে এবং তা কন্ফার্ম করবে সে দিন এন্ট্রি দিতে হবে।
আপট্রেন্ডে ভলিউমের এর আচরণ :
ভলিয়ম সাপোর্টেড আপট্রেন্ড:
ভলিয়ম উপরের দিকে যাচ্ছে তার সাথে স্টক বা শেয়ারের দাম উপরের দিকে যাচ্ছে এটি হচ্ছে ভলিয়ম সাপোর্টেড আপট্রেন্ড। প্রাইস উপরের দিকে যাচ্ছে সে সাথে ভলিয়ম ও বাড়তেছে বা উপরের দিকে যাচ্ছে এর মানে হল ডিমান্ড আছে সামনে দাম আরো বাড়বে এবং ধীরে ধীরে বাড়তে থাকবে। আপট্রেন্ড কন্টিনিউ করবে ।
ভলিউম ডাইভারজেন্স:
আপট্রেন্ডে ভোলিয়াম কমতে থাকলে আর প্রাইস বাড়তে থাকলে স্টক বা শেয়ারটির দাম সামনের দিকে ধীরে ধীরে কমতে থাকবে বা নামতে থাকবে। অর্থাৎ স্টক বা শেয়ারটি সাইডওয়েজ ট্রেন্ডে চলে যাবে, এটি একটি ফলস আপট্রেন্ড। এটি হলে সামনের দিকে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আপট্রেন্ড থাকলে ডাউনট্রেন্ড হবে।
ডাউনট্রেন্ডে ভলিউমের এর আচরণ :
ভলিয়ম সাপোর্টেড ডাউনট্রেন্ড:
প্রাইস নিচের দিকে যাচ্ছে সে সাথে ভলিয়ম ও বাড়তেছে বা ভলিয়ম উপরের দিকে যাচ্ছে এর মানে হলসেল প্রেসার স্ট্রং সামনে দাম আরো কমবে এবং ধীরে ধীরে স্টকটি তার চাহিদা হারাবে। এটিকে ভলিয়ম সাপোর্টেড ডাউন ট্রেন্ড বলে। ভলিয়ম উপরের দিকে যাচ্ছে তার সাথে স্টক বা শেয়ারের দাম নিচের দিকে যাচ্ছে এটি হচ্ছে ভলিয়ম সাপোর্টেড ডাউন ট্রেন্ড। ডাউনট্রেন্ড কন্টিনিউ করবে ।
ভলিউম ডাইভারজেন্স:
স্টক বা শেয়ারটির দাম উপরের দিকে যাচ্ছে কিন্তু ভলিয়ম নিচের দিকে যাচ্ছে ,সেটি ভলিয়ম সাপোর্টেড ট্রেন্ড না। এর মানে হচ্ছে স্টক বা শেয়ারটির দাম সামনের দিকে কমতে পারে। ডাউনট্রেন্ড চলছে ভলিয়ম বেশি ছিল আস্তে আস্তে ভলিউম কমতেছে এর মানে সেলাররা সব চলে যাচ্ছে। ভলিউম কমে যাচ্ছে তবুও স্টক বা শেয়ারটির দাম নিচের দিকে নামছে এর অর্থ হলো এটি একটি ফলস ডাউনট্রেন্ড। এর মধ্যে কোন পাওয়ার বা ক্ষমতা নেই। কিছুদিন পরে রিভার্সেল হবে। কিছুদিনের মধ্যে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। ডাউনট্রেন্ড শেষ হয়ে আপট্রেন্ড শুরু হওয়ার এটি একটি প্রাথমিক নমুনা । দাম কমছে সাথে বলিয়ম বাড়ছে এর মানে হলো এটি ভলিয়ম সাপোর্টেড ডাউন ট্রেন সামনে দাম আরো কমবে। দাম বাড়ছে ভলিয়ম কমছে এর মানে হলো স্টক বা শেয়ারটির দাম আপট্রেন্ড বা উপরের দিকে যাবে না ট্রেন চেঞ্জ হবে।
তিনটি স্থানে হাই ভলিউম আসে :
১. সাপোর্ট লেভেলে যখন ট্রেন্ড স্টার্ট হয় বা ট্রেন্ড স্টপিং করার সময়।
২. ব্রেকআউট হবার সময়।
৩. লাস্ট ক্লাইম্যাক্স এ হাই ভলিউম আসে।
সতর্কতাঃ একটি কথা মনে রাখতে হবে এসব প্যাটার্ন আসলেই প্রাইস রিভার্স হয়ে যাবে বা প্রাইস বেড়ে যাবে এমন নাও হতে পারে। প্রাইস বাড়তেও পারে আবার কমতেও পারে। ট্রেডিংয়ে কোনো চার্ট এই ফারফেক্ট নয়। সব গুলি লজিক তো আর শতভাগ কাজ করবে না কিছু ব্যতিক্রম তো থাকে। এটা মেনে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এ পোষ্টের শেয়ারের চার্ট উদাহরণ স্বরূপ বিবেচনা করা হয়েছে। এটিকে কেউ বাই /সেল হিসাবে নিবেন না।
Volume Spread Analysis (VSA)
1. Wide range candle with average volume (Harmony)
2. Wide range candle with below average volume (Divergence)
3. Wide range candle with Ultra-high volume (Selling climax)
4. Narrow range candle with Small volume (Harmony)
5. Narrow range candle with High volume (Divergence)
6. Pin bar with average volume (Harmony)
7. Pin bar with Small volume (Harmony)
Different types of volume:
1. Average volume
2. Below average volume
3. High volume
4. Ultra-high volume
Note: Ultra-high volume-the classic trap of Smart Money.