Bullish BAT Pattern. (Optimistic).
হারমনিক ব্যাট প্যাটার্ন :
হারমনিক এক রিভার্সেল ট্রেডিং বা ইনভেস্টমেন্ট। যখন কোনো স্টক নিচে নামে তখন একটা পয়েন্ট বা জোনে এসে প্রাইস রিভার্সেল হয় বা উপরে উঠার চেষ্টা করে তাকে হারমনিক এ পটেনশিয়াল রিভার্সেল জোন (পি আর জেড ) বলে। ব্যাট প্যাটার্ন একটি XABCD প্যাটার্ন। যেটিতে ৫টি পয়েন্ট থাকে এবং ৪ টি লেগ থাকে।
১. ইম্পালস লেগ XA: প্রথম যে লেগটি থাকে তাকে বলা হয় XA বা ইম্পালস লেগ বলা হয়। । এর পর তার একটি রিট্রেসমেন্ট হয়।
২. রিট্রেসমেন্ট লেগ AB: এটি ইম্পালস লেগ XA এর রিট্রেসমেন্ট লেগ। এটিকে AB লেগ ও বলা হয়। সাধারণত এটি নিচে নামে ইম্পালস লেগ XA লেগের এর ফিবোর মান ০.৫০% পর্যন্ত। A পয়েন্ট হতে রিট্রেসমেন্ট হয়ে B পয়েন্ট পর্যন্ত নামে। এটি XA রিট্রেসমেন্ট লেগ ০.৩৮২ % থেকে কম হতে পারবে না এবং ০.৫০% থেকে বেশি পারবে না। রিট্রেসমেন্ট লেগ ০.৩৮ % থেকে কম এবং ০.৫০% হতে বেশি হলে সেটি ব্যাট প্যাটার্ন বলে গণ্য হবে না। অর্থাৎ AB হল XA এর ০.৩৮ % থেকে ০.৫০% রিট্রেসমেন্ট।
৩. রিট্রেসমেন্ট লেগ BC: রিট্রেসমেন্ট লেগ AB পর যে রিট্রেসমেন্ট লেগ আসে তা হল BC রিট্রেসমেন্ট লেগ। এটি AB রিট্রেসমেন্ট লেগের ০.৩৮২ % থেকে কম হতে পারবে না এবং ০.৮৮৬% থেকে বেশি পারবে না। রিট্রেসমেন্ট লেগ ০.৩৮২ % থেকে কম এবং ০.৮৮৬% হতে বেশি হলে সেটি ব্যাট প্যাটার্ন বলে গণ্য হবে না। অর্থাৎ BC হল AB এর ০.৩৮২ % থেকে ০.৮৮৬% রিট্রেসমেন্ট। BC এর C কখনো A কে ক্রস করে যেতে পারবে না বা A এর সমান হতে পারবে না। C পয়েন্ট A পয়েন্টের উপর যেতে পারবে না।
৪. এক্সটেনশন লেগ CD: রিট্রেসমেন্ট লেগ BC এর পর যে এক্সটেনশন ফাইনাল লেগ হয় তাকে এক্সটেনশন লেগ CD বলে। । এটি BC রিট্রেসমেন্ট লেগের ১.৬১৮ % থেকে কম হতে পারবে না এবং ২.৬১৪% থেকে বেশি পারবে না। রিট্রেসমেন্ট লেগ ১.৬১৮ % থেকে কম এবং ২.৬১৪% হতে বেশি হলে সেটি ব্যাট প্যাটার্ন বলে গণ্য হবে না। অর্থাৎ CD হল BC এর ১.৬১৮ % থেকে ২.৬১৪% রিট্রেসমেন্ট। অথবা CD হল XA এর ০.৮৮৬ % রিট্রেসমেন্ট বা XD =০.৮৮৬% । D পয়েন্ট কোনো ভাবেই X পয়েন্টের সমান বা বেশি হতে পারবে না। যদি সমান বা বেশি হয় তা হলে সেটি ব্যাট প্যাটার্ন হিসাবে বিবেচনা করা হবে না।
এন্ট্রি: হারমনিক ব্যাট রিভার্সেল প্যাটার্নে এন্ট্রি নেবার জন্য প্রাইস অ্যাকশন এর সাহায্য নিতে হয়। প্রাইস অ্যাকশন কি রকম হতে হবে, অন্ধ ভাবে কিছু নেয়া যাবে না। কিছু রিভার্সেল প্যাটার্ন দেখে এন্ট্রি নিতে হবে যেমন : ১. ফ্লাট বেইজ সাইডওয়াজ ব্রেকআউট। ২. ডাবল বটম ৩. ট্রিপল বটম ৪. ইনভার্টেড হেড এন্ড সোল্ডার্স প্যাটার্ন ব্রেকআউট দেখে এন্ট্রি নিতে হবে। এ প্যাটার্ন গুলিতে একুমুলেশন বা রিএকুমুলেশন হয়।
হোল্ড করবো কত দিন : হোল্ড করবো যত দিন মোমেন্টাম থাকবে।
টার্গেট : ফার্স্ট টার্গেট C পয়েন্ট পর্যন্ত। সেকেন্ড টার্গেট A পয়েন্ট পর্যন্ত।
কোথায় স্টপ লস নিতে হবে: প্যাটার্নের X পয়েন্টের নিচের ক্যান্ডলে।
সতর্কতাঃ একটি কথা মনে রাখতে হবে এসব প্যাটার্ন আসলেই প্রাইস রিভার্স হয়ে যাবে বা প্রাইস বেড়ে যাবে এমন নাও হতে পারে। প্রাইস বাড়তেও পারে আবার কমতেও পারে। ট্রেডিংয়ে কোনো চার্ট এই ফারফেক্ট নয়। সব গুলি লজিক তো আর শতভাগ কাজ করবে না কিছু ব্যতিক্রম তো থাকে। এটা মেনে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।