Friday, June 10, 2022

একটি স্টক কিভাবে সিলেকশন করতে হয় বা ওয়াচলিস্টে রাখতে হয় :

 একটি স্টক কিভাবে সিলেকশন করতে হয় বা ওয়াচলিস্টে রাখতে হয় :

ইনডেক্স আপট্রেন্ডে নাকি ডাউনট্রেন্ডে দেখতে হয়।
সেক্টর আপট্রেন্ডে নাকি ডাউনট্রেন্ডে দেখতে হয়।
সেক্টরকে সব সময় ইনডেক্সের সাথে কোরিলেট করতে হয়। যে সেক্টর ইনডেক্সের সাথে হারমনিক সে সেক্টর সিলেক্ট করতে হয়।
স্টক কে সব সময় সেক্টরের সাথে কোরিলেট করতে হয়। যে স্টক সেক্টরের সাথে হারমনিক সে স্টক ওয়াচ করতে হয়।
স্ট্রং মোমেন্টামের এবং যে স্টকে লিকুইডিটি বেশি সে স্টক ওয়াচ করতে হয়।
যে স্টকে লিকুইডিটি থাকে না সেটি মেনিপুলেটেড স্টক। স্টক মোমেন্টের জন্য জায়গা থাকতে হয়।
যে স্টক প্রাইস অল টাইম হাই প্রাইসের কাছাকাছি সে স্টক ওয়াচলিস্টে রাখতে হয়।
এন্ট্রি নেবার জন্য প্রাইস অ্যাকশন এর সাহায্য নিতে হয়। প্রাইস অ্যাকশন কি রকম হতে হবে: অন্ধ ভাবে কিছু নেয়া যাবে না। কিছু প্যাটার্ন দেখে নিতে হবে যেমন : ১. কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন ২. ফ্ল্যাগ প্যাটার্ন ৩. ট্রায়াঙ্গল প্যাটার্ন ৪. ফ্লাট বেইজ সাইডওয়াজ ব্রেকআউট। এ ৪ প্রকার প্যাটার্ন ব্রেকআউট দেখে এন্ট্রি নিতে হবে। এ প্যাটার্ন গুলিতে একুমুলেশন বা রিএকুমুলেশন হয়।
হোল্ড করবো কত দিন : হোল্ড করবো যত দিন মোমেন্টাম থাকবে।
কোথায় স্টপ লস নিতে হবে: প্যাটার্নের নিচের ক্যান্ডলে
আমার স্টক সিলেকশনের সাথে অন্যের স্টক সিলেকশনের মিল নাও থাকতে পারে। আমরা সব সময় বলি "ট্রেন্ড ইজ ফ্রেন্ড"। আপট্রেন্ডের শেয়ার কিনতে হয়। কিন্তু শেয়ার কিনি ডাউনট্রেন্ড বা সাইডওয়েজের শেয়ার।
সতর্কতাঃ একটি কথা মনে রাখতে হবে এসব প্যাটার্ন আসলেই প্রাইস রিভার্স হয়ে যাবে বা প্রাইস বেড়ে যাবে এমন নাও হতে পারে। প্রাইস বাড়তেও পারে আবার কমতেও পারে। ট্রেডিংয়ে কোনো চার্ট এই ফারফেক্ট নয়। সব গুলি লজিক তো আর শতভাগ কাজ করবে না কিছু ব্যতিক্রম তো থাকে। এটা মেনে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এ পোষ্টের শেয়ারের চার্ট উদাহরণ স্বরূপ বিবেচনা করা হয়েছে। এটিকে কেউ বাই /সেল হিসাবে নিবেন না।