ইনভার্টেড হেড এন্ড সোল্ডার প্যাটার্ন :
এটা একটি গুরুত্বপূর্ণ রিভার্সাল প্যাটার্ন। প্যাটার্নটি সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করুন। কারণ এটি একটি অসম্পূর্ন প্যাটার্ন। একটি আংশিক প্যাটার্ন ভবিষ্যতে সম্পূর্ণ নাও হতে পারে। এ প্যাটার্নটি সম্পূর্ণ হতে পারে আবার নাও হতে পারে। প্যাটার্ন সম্পূর্ণ হলে এটি ক্রয় করা যেতে পারে। সেজন্য আগে থেকেই ট্রেডের পরিকল্পনা করুন, এন্ট্রি, স্টপ, এবং লাভের লক্ষ্যগুলি লিখে রাখুন ।
ইনভার্টেড হেড এন্ড সোল্ডারের ৩টি এন্ট্রি পয়েন্ট হল:
১. প্রাইস যখন পুলব্যাক হয়ে নেকলাইনের দিকে যাবে তখন। এ এন্টি পয়েন্টটিতে অসফল হওয়ার সম্ভাবনাও থাকে। এগ্রেসিভ বায়ার যারা তারা এ পয়েন্ট এ এন্ট্রি নিয়ে থাকেন। সফল হলে সর্বোচ্চ লাভ তারাই পেয়ে থাকেন।
২. যখন একটি বড় ভলিউম নিয়ে নেকলাইনটি ব্রেকআউট হয় তখন দ্বিতীয় এন্টির নিতে হয়।
৩. আরেকটি এন্ট্রি পয়েন্টে হল ব্রেকআউট হওয়ার পরে নেকলাইনে পুলব্যাকের জন্য অপেক্ষা করা। যারা রক্ষণশীল এবং শিউর শর্ট নিতে চান তারা এখানে এন্ট্রি দেন। এদের প্রফিট মার্জিন কম হয়।