টেস্টিং কি : একটি ট্রেন্ড আপে চলছে এরপর এটি রিট্রেস হবে। আমরা কিভাবে বুজব এ ট্রেন্ড কন্টিনিউ করবে নাকি রিভার্সেল হবে? ট্রেন্ড কন্টিনিউ করবে নাকি রিভার্সেল হবে এটি টেস্টিং এর উপর নির্ভর করে। যদি টেস্টিং সফল হয় তখন ট্রেন্ড কন্টিনিউ করবে। আর টেস্টিং সফল না হলে ট্রেন্ড রিভার্স বা সাইডওয়েজে যাবে। একটি সাকসেসফুল টেস্ট আমাদেরকে ইঙ্গিত দেয় যে স্টক সামনে যাবার জন্য প্রস্তুত হচ্ছে । টেস্ট কোথায় হবে? সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলে বা জোনে। ডে তেও সাপোর্ট ও রেজিস্টেন্স হয়। ডে লো সাপোর্ট আর ডে হাই রেজিস্টেন্স। প্রাইস উপর যাবার জন্য ডে হাই কে ক্রস করা লাগে। রিভার্সেল করার জন্য ডে লো থেকে রিভার্সেল হয়।
টেস্টিং কেন এত গুরুত্বপূর্ণ : আপ ট্রেন্ডে সাপ্লাই টেস্ট করবে। যদি আপ ট্রেন্ডে সাপ্লাই না থাকে তা হলে প্রাইস কন্টিনিউ আপে যাবে বা আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। প্রাইস যখন সাপোর্ট থেকে রিভার্স করে তখন প্রাইস সাপোর্ট এর নিচে মুভ করে। কারন ১. রিটেলারকে ট্রাপ করা ২. স্মার্ট মানি চেক করে সাপোর্ট এর নিচে আর সাপ্লাই আছে নাকি নাই । সাপোর্ট এর নিচে যদি সাপ্লাই না পায় তখন স্মার্ট মানি কন্ফার্ম হয়ে যায় যে আর কেন সাপ্লাই নাই। তখন তারা স্টকটিকে আপ ট্রেন্ডে নিয়ে যেতে পারবে। যদি সাপোর্ট এর নিচে সাপ্লাই পাওয়া যায় তখন আপ ট্রেন্ডে যেতে সময় লাগে।
১. রিভেসেলে এন্ট্রি নেবার জন্য সাপোর্ট জোনে বা লেভেলে টেস্ট লাগে। সাপ্লাই নাই মানে ডিমান্ড তৈরি হয়েছে প্রাইস উপর যাবে।
২. যদি প্রাইস ইতিমধ্যে আপট্রেন্ডে থাকে তখন যে পুলবাক হয় সে পুলব্যাকে যদি ভলিউম কম থাকে তার মানে ওই পুলব্যাকে সাপ্লাই কম ঐ ট্রেন্ড আপট্রেন্ডে কন্টিনিউ করবে ।
৩. ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট টেস্টিং পুলব্যাকের টেস্টিং এর মতোই।
টেস্টিং সাপ্লাই মানে আপট্রেন্ডে সাপ্লাই কে টেস্ট করে। ফান্ডামেন্টাল বেসিক রুল যদি আপট্রেন্ডে সাপ্লাই বেশি হয় তা হলে স্টক পড়বে বা নিচে নামবে। আর যদি সাপ্লাই না বা কম হয়ে থাকে তা হলে স্টক উপর যাবে।
টেস্টিং তিন প্রকার :
১. রাইজিং মার্কেট টেস্টিং ২. রিভার্সেল টেস্টিং ৩. পুলবাক টেস্টিং
টেস্ট ভ্যারিয়েশন : টেস্ট ভ্যারিয়েশন দুই প্রকার ১. সিঙ্গেল ক্যান্ডল টেস্ট ২. সুইং টেস্ট
সিঙ্গেল ক্যান্ডল টেস্ট : টেস্টিং সাপ্লাই ইন আপট্রেন্ড
আপট্রেন্ডে টেস্টিং সাপ্লাই কি ভাবে করে :
১. ট্রেন্ডিং মার্কেট হতে হবে
২. টেস্টিং ক্যান্ডল ডাউন বার ভলিউম কমা নেরো স্প্রেড ক্লোজ মিডল বা হাই এ হলে ভালো :
সফল টেস্টিং কিভাবে বুঝব: টেস্ট করার সময় প্রাইস নিচে নামবে কিনতু ভলিউম আগের আপ ভলিউমের চেয়ে কম হয় তাহলে বুজব টেস্ট সফল হবে। টেস্টিং সফল হলে প্রাইস আপ হবে।