Pattern: Bullish ALT BAT: AB=0.382 BC=0.382 - 0.886 XD=1.13
হারমনিক প্যাটার্ন : হারমনিক প্যাটার্ন হল এক প্রকার রিভার্সেল ট্রেডিং বা ইনভেস্টমেন্ট। যখন কোনো স্টক নিচে নামে তখন একটা পয়েন্ট বা জোনে এসে প্রাইস রিভার্সেল হয় বা উপরে উঠার চেষ্টা করে তাকে হারমনিক এ পটেনশিয়াল রিভার্সেল জোন (পি আর জেড ) বলে। ALT BAT প্যাটার্ন একটি XABCD প্যাটার্ন। যেটিতে ৫টি পয়েন্ট থাকে এবং ৪ টি লেগ থাকে।
১. XA ইম্পালস লেগ : প্রথম যে লেগটি থাকে তাকে বলা হয় XA বা ইম্পালস লেগ বলা হয়। । এর পর তার একটি রিট্রেসমেন্ট হয়।
২. AB রিট্রেসমেন্ট লেগ : এটি ইম্পালস লেগ XA এর রিট্রেসমেন্ট লেগ। এটিকে AB লেগ ও বলা হয়। সাধারণত এটি নিচে নামে ইম্পালস লেগ XA লেগের এর ফিবোর মান ০.৩৮২ % পর্যন্ত। A পয়েন্ট হতে রিট্রেসমেন্ট হয়ে B পয়েন্ট ০.৩৮২ % পর্যন্ত নামে। এটি XA রিট্রেসমেন্ট লেগ ০.৩৮২ % থেকে সামান্য কম বেশি হলেও সমস্যা নাই। রিট্রেসমেন্ট লেগ ০.৩৮ % থেকে ৫% এর কম এবং বেশি হলে সেটি ALT BAT প্যাটার্ন বলে গণ্য হবে না। অর্থাৎ AB =০.৩৮২ % রিট্রেসমেন্ট।
৩. BC রিট্রেসমেন্ট লেগ : রিট্রেসমেন্ট লেগ AB পর যে রিট্রেসমেন্ট লেগ আসে তা হল BC রিট্রেসমেন্ট লেগ। এটি AB রিট্রেসমেন্ট লেগের ০.৩৮২ % থেকে কম হতে পারবে না এবং ০.৮৮৬% থেকে বেশি পারবে না। রিট্রেসমেন্ট লেগ ০.৩৮২ % থেকে কম এবং ০.৮৮৬% হতে বেশি হলে সেটি ALT BAT প্যাটার্ন বলে গণ্য হবে না। অর্থাৎ BC হল AB এর ০.৩৮২ % থেকে ০.৮৮৬% রিট্রেসমেন্ট। BC এর C কখনো A এর বেশি হতে পারবে না বা A এর সমান হতে পারবে না। C পয়েন্ট A পয়েন্টের উপর যেতে পারবে না।
৪. CD এক্সটেনশন লেগ : রিট্রেসমেন্ট লেগ BC এর পর যে এক্সটেনশন ফাইনাল লেগ হয় তাকে এক্সটেনশন লেগ CD বলে। । এটি BC রিট্রেসমেন্ট লেগের ২.০ % থেকে কম হতে পারবে না এবং ৩.৬১৮% থেকে বেশি পারবে না। রিট্রেসমেন্ট লেগ ২.০ % থেকে কম এবং ৩.৬১৮% হতে বেশি হলে সেটি ALT BAT প্যাটার্ন বলে গণ্য হবে না। অর্থাৎ CD হল BC এর ২.০ % থেকে ৩.৬১৮% রিট্রেসমেন্ট। অথবা CD হল XA এর ১.১৩ % রিট্রেসমেন্ট বা XD =১.১৩ % । D পয়েন্ট কোনো ভাবেই X পয়েন্টের সমান বা ছোট হতে পারবে না। যদি সমান বা ছোট হয় তা হলে সেটি ALT BAT প্যাটার্ন হিসাবে বিবেচনা করা হবে না।
এন্ট্রি : এন্ট্রি নেবার জন্য রিভার্সেল প্যাটার্ন বা সাপোর্টিং ক্যান্ডল ফরমেশন সাথে কনফার্মেশন ক্যান্ডল ফরমেশন এবং ভলিউমের এর সাহায্য নিতে হবে।
টার্গেট : প্রথম টার্গেট B পয়েন্ট পর্যন্ত। দ্বিতীয় টার্গেট C পয়েন্ট পর্যন্ত। তৃতীয় A পয়েন্ট পর্যন্ত
কোথায় স্টপ লস নিতে হবে: প্যাটার্নের X অথবা D পয়েন্টের নিচের ক্যান্ডলে।
রিস্ক এন্ড রিওয়ার্ড রেশিও : ১:৩