Sunday, October 29, 2023

ফিবোনাচ্চি কি

 

ফিবোনাচ্চি কি

ফিবোনাচ্চি হল একজন বিখ্যাত গণিতবিদের নাম তার জন্ম হচ্ছে ইউরোপের ইতালিতে এ বিখ্যাত গণিতবিদদের একটা যুগান্তকারী গাণিতিক ধারা সিরিজ বিগত ৮০০ বছর ধরে বিজ্ঞানী চিকিৎসক ইঞ্জিনিয়ার ব্যবসায়িক কৃষিবিদ সহ বিভিন্ন পেশার গবেষকদের নিকট গবেষণার একটি শক্তিশালী হাতিয়া হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সিরিজ নামে পরিচিতফিবোনাচি রিট্রেসমেন্ট এনালাইসিসে , ফিবোনাচি সিকোয়েন্স থেকে প্রাপ্ত রেশিওর  উপর ভিত্তি করে  একটি স্টকের প্রাইস মুভমেন্টের  সুইং লো  এবং সুইং হাই  রেখাগুলি হরিজেন্টাল লাইন  করে আঁকা হয়। এই রেশিও গুলির মধ্যে রয়েছে ২৩.৬০ %, ৩৮.২%, ৫০%, ৬১.৮% এবং ৭৮.৬%, যার মধ্যে সর্বাধিক ব্যবহৃত রেশিও  হল ৩৮.২% এবং ৬১.৮% লেভেল । ফিবোনাচি রিট্রেসমেন্ট রেশিও গুলির মধ্যে  ৩৮.২% এবং ৬১.৮% লেভেল কে গোল্ডেন রেশিও বলা হয়।

রিট্রেসমেন্ট অর্থ হল ফিরে যাওয়া অর্থাৎ যেখান থেকে কোন বস্তুর আগমন ঘটে সেখানেই ফিরে যাওয়া কে রিট্রেস বলা হয় শব্দটির অর্থ হচ্ছে ফিরে যাওয়ার কাজ বা প্রত্যাবর্তন । যখন একটি স্টক নিচের দিক থেকে উপরের দিকে চলতে থাকে তখন মার্কেট একেবারে খাড়া হয়ে উপরের দিকে উঠে যায় না বরং উপরে ওঠার সময় মার্কেট বারবার কিছুটা করে নিচের দিকে ফিরে আসে তারপর আবার উপরে উঠা অব্যাহত রাখে । মার্কেটের উপরে উঠার সময় এভাবে বারবার নিচের দিকে ফিরে আসাকে রিট্রেসমেন্ট বলা হয়

ফিবোনাচি রিট্রেসমেন্ট এনালাইসিস  হল একটি জনপ্রিয় টেকনিক্যাল এনালাইসিস   টুল যা একজন ট্রেডার স্টক মার্কেটের  সম্ভাব্য সাপোর্ট  এবং রেজিস্ট্যান্স  চিহ্নিত করতে ব্যবহার করে। পদ্ধতিটি ফিবোনাচি ক্রম-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি  একটি গাণিতিক ক্রম যেখানে প্রতিটি সংখ্যা হল ০ এবং ১  থেকে শুরু হওয়া দুটি পূর্ববর্তী সংখ্যার যোগফল অর্থাৎ, 0, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ইত্যাদি।

 ফিবোর কারেকশন:

প্রাইস স্ট্রং আপট্রেন্ড হলে ট্রেন্ড ফিবোর  ০.৩৮৬ পর্যন্ত কারেকশন করে। 

হেলদি ট্রেন্ড   ০.৫০ থেকে ০.৬১৮ পর্যন্ত কারেকশন করে। 

যদি ফিবোর ১০০% পর্যন্ত কারেকশন করে তবে সেটি কারেকশন নয় ট্রেন্ড সাইডওয়েজে চলে যাবে। 

ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলের সাথে ট্রেডিং ফিবোনাচি সিকোয়েন্স থেকে প্রাপ্ত রেশিওর  উপর ভিত্তি করে একটি স্টকের প্রাইস মুভমেন্টের  জন্য সাপোর্ট  এবং রেজিস্টেন্সের সম্ভাব্য পয়েন্টগুলি সনাক্ত করা হয় ।

রিট্রেসমেন্ট লেভেলের সাথে ট্রেন্ডলাইনের সাপোর্ট এক জায়গায় মিলিত হলে সেটি একটি স্ট্রং বাই সিগনাল

রিট্রেসমেন্ট লেভেলের সাথে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একত্রীকরণ: হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, বুলিশ-বিয়ারিশ এংগলফিং, বুলিশ-বিয়ারিশ পিনবার

ফিবোনাচি রিট্রেসমেন্ট কেন ব্যবহার করা হয়  :

ট্রেডাররা  এই স্তরগুলিকে স্টকের প্রাইস মুভমেন্টের  জন্য সাপোর্ট  বা রেজিস্ট্যান্সের  সম্ভাব্য পয়েন্ট হিসাবে ব্যবহার করে। উদাহরণস্বরূপ, যদি স্টকের দাম একটি আপট্রেন্ডে থাকে এবং পিছিয়ে যেতে শুরু করে, একজন ট্রেডার  দেখতে পারেন যে স্টকটি ফিবোনাচি রিট্রেসমেন্ট স্তরগুলির একটিতে সাপোর্ট  পায় কিনা। যদি এটি হয়ে থাকে, এটি একটি ইঙ্গিত হতে পারে যে আপট্রেন্ড এখনও অক্ষত রয়েছে এবং স্টকটি আরও উপরে যেতে পারে। একইভাবে, যদি স্টকের দাম আপট্রেন্ডে হয় তখন একজন ট্রেডার  দেখতে পারেন যে স্টকটি ফিবোনাচি রিট্রেসমেন্ট স্তরগুলির একটিতে প্রতিরোধের সম্মুখীন হয় কিনা। যদি এটি হয়, এটি একটি ইঙ্গিত হতে পারে যে আপট্রেন্ডের প্রফিট টেকিং শুরু হয়েছে ।  স্টকটি সাময়িক সেল প্রেসার বা প্রফিট টেকিং এর কারনে নিম্নমুখী হতে পারে।

 সামগ্রিকভাবে, ফিবোনাচি রিট্রেসমেন্ট এনালাইসিস হল শুধুমাত্র একটি টুল যা স্টক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে সিদ্বান্ত নিতে সহায়তা করে।

ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলে ট্রেড পদক্ষেপ গুলি কি কি

ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলের সাথে ট্রেড করার জন্য এখানে কিছু পদক্ষেপ রয়েছে:

১. ট্রেন্ড স্ট্রং না উইক সেটা বের করা। 

২. প্রাইস রিট্রেস করার আগে কেমন সময় নিচ্ছে। 

৩. রিট্রেসমেন্ট করার সময় ক্যান্ডেল সাইজ কেমন।

৪. রিট্রেসমেন্টের সময় ভলিউম কেমন। 

৫. প্রাইস এর  লোকেশন কোথায় তা জানা  

৬. রিলেটিভ ইনডেক্স

ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলে ট্রেড পদক্ষেপ গুলি কি কি

ট্রেন্ড  শনাক্ত করুন:

স্টকের দামের গতিবিধিতে একটি পরিষ্কার আপট্রেন্ড বা ডাউনট্রেন্ড দেখুন। ফিবোনাচি রিট্রেসমেন্ট এনালাইসিস  সবচেয়ে ভালো কাজ করে যখন ট্রেন্ডিং মার্কেটে ।

রিট্রেসমেন্ট স্তরগুলি আঁকুন:

একটি চার্টিং টুল ব্যবহার করে ট্রেন্ডের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পয়েন্টগুলিকে সংযুক্ত করে ফিবোনাচি রিট্রেসমেন্ট স্তরগুলি আঁকুন৷ সর্বাধিক ব্যবহৃত অনুপাত হল ৩৮.২% এবং ৬১.৮% স্তর।

৩. রিট্রেসমেন্ট লেভেলে প্রাইস রিএকশন  দেখুন:

স্টকের দাম রিট্রেসমেন্ট স্তরের কাছে কি রকম আচরণ করে তা পর্যবেক্ষন করুন । যদি স্টক একটি রিট্রেসমেন্ট স্তর থেকে বাউন্স করে তবে এটি একটি সম্ভাব্য  সাপোর্ট বা রেজিস্ট্যান্স পয়েন্ট হতে পারে।  স্টক যদি রিট্রেসমেন্ট লেভেলে ভেঙ্গে যায় নিচে বা উপরে চলে যায় তাহলে এটি ট্রেন্ডের ধারাবাহিকতা নির্দেশ করতে পারে।

৪. ফিবোনাচি রিট্রেসমেন্টের সাথে  অন্যান্য টেকনিক্যাল ইনডিকেটর  ব্যবহার করুন:

সম্ভাব্য সাপোর্ট বা রেজিস্ট্যান্স  লেভেল নিশ্চিত করতে এবং ট্রেড নেবার জন্য অন্যান্য  ফিবোনাচি রিট্রেসমেন্ট এর সাথে  অন্যান্য টেকনিক্যাল ইন্ডিকেটরের সমন্বয় করে দেখুন।  অন্যান্য টেকনিক্যাল ইন্ডিকেটর গুলির মধ্যে যেমন মুভিং এভারেজ, ট্রেন্ড লাইন গুলির সাথে  ফিবোনাচি রিট্রেসমেন্ট একত্রিত করুন। যদি সব গুলি বা কয়েকটি এক পয়েন্টে মিলিত হয় তা হলে সেটি একটি শক্তিশালী সাপোর্ট বা রেজিস্টেন্স পয়েন্ট বা লেভেল।

৫. ঝুঁকি নিয়ন্ত্রণ করুন: 

ট্রেড আপনার পক্ষে না গেলে আপনার সম্ভাব্য ঝুকি নিয়ন্ত্রণ করার জন্য স্টপ লস বেবহার করুন। সম্ভাব্য ক্ষতি সীমিত করতে স্টপ-লস অর্ডার ব্যবহার করুন।  ট্রেড  আপনার পক্ষে না গেলে  আপনার ট্রেডিং কৌশল এবং ঝুঁকি সহনশীলতার উপর ভিত্তি করে লাভের লক্ষ্য নির্ধারণ করুন।

মনে রাখবেন যে ফিবোনাচি রিট্রেসমেন্ট বিশ্লেষণ হল ট্রেডিংয়ের জন্য একটি মাত্র টুল এবং অন্যান্য ধরনের এনালাইসিস  এবং ঝুঁকি ব্যবস্থাপনার কৌশলগুলির সাথে একত্রে ব্যবহার করা উচিত। ট্রেডিংয়ে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনের জন্য একটি ট্রেডিং প্ল্যান থাকা এবং তা ধারাবাহিকভাবে অনুসরণ করা গুরুত্বপূর্ণ।


ফিবোনাচি রিট্রেসমেন্ট সাপোর্ট লেভেল ভ্যালিড কিনা তা কিভাবে বুঝব :

ফিবোনাচি রিট্রেসমেন্ট সাপোর্ট লেভেল ভ্যালিড কিনা তা নির্ধারণ করতে, আপনাকে অন্যান্য টেকনিক্যাল  ইনডিকেটর  যেমন চার্ট প্যাটার্ন, প্রাইস  অ্যাকশন এবং ভলিউম এনালাইসিস করে নিশ্চিত হতে হবে। এখানে কিছু মূল বিষয় মাথায় রাখতে হবে:

ফিবোনাচি রিট্রেসমেন্ট মিলিত স্থান দেখুন:

ফিবোনাচি রিট্রেসমেন্ট স্তরটি ভ্যালিড  হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি এটি অন্যান্য সাপোর্ট  বা রেজিস্টেন্স স্তরের সাথে মিলে যায়, যেমন ট্রেন্ডলাইন, মুভিং এভারেজ  বা পূর্ববর্তী সুইং হাই  বা লো । যত বেশি ইনডিকেটর গুলি এক সাথে এক বিন্দুতে একত্রিত হবে সেটি  তত শক্তিশালী সাপোর্ট  বা রেজিস্ট্যান্স লেভেল বা জোন হবে।

টাইম ফ্রেম  বিবেচনা করুন:

ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল কম-বেশি তাৎপর্যপূর্ণ হতে পারে আপনার ট্রেড করা সময়সীমার উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, একটি দৈনিক চার্টে ৫০% রিট্রেসমেন্ট আর এক  ঘন্টার চার্টে ৫০% রিট্রেসমেন্টের মতো গুরুত্বপূর্ণ নাও হতে পারে।

প্রাইস অ্যাকশনের জন্য দেখুন:

ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলের চারপাশে প্রাইস অ্যাকশন দেখুন, যেমন বুলিশ বা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, লেভেলটি সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে ধরে আছে কিনা তা নিশ্চিত করতে।

৪. ভলিউম দেখুন  :

ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলে উচ্চ ভলিউম ইঙ্গিত দিতে পারে যে  স্মার্ট মানি সেই স্তরের দিকে মনোযোগ দিচ্ছেন। সাপোর্ট  বা রেজিস্ট্যান্স  হিসাবে লেভেলটি অনেক গুরুত্ব পাচ্ছে এটি  একটি  শক্তিশালী সাপোর্ট  বা রেজিস্ট্যান্স হতে  পারে। একটি হাই  ভলিউম বার নির্দেশ করে যে স্টকটি ফিবোনাচি রিট্রেসমেন্টের স্তরে উল্লেখযোগ্য ট্রেডিং  হয়েছিল ছিল, যা স্তরটিকে একটি সাপোর্ট  বা  রেজিস্ট্যান্স শক্তিশালী এরিয়া হিসাবে নিশ্চিত করতে পারে।

৫. পূর্ববর্তী বারগুলির সাথে ভলিউম তুলনা করুন:

ফিবোনাচি রিট্রেসমেন্ট স্তরের ভলিউম বারগুলি চার্টের অন্যান্য স্তরের ভলিউম বারগুলির সাথে তুলনা করুন৷ যদি ফিবোনাচি স্তরে ভলিউম অন্যান্য স্তরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হয়, তাহলে এটি নির্দেশ করতে পারে যে স্মার্ট মানি বা গ্যাম্বলার  সেই স্তরের দিকে মনোযোগ দিচ্ছেন এবং এ এরিয়াটি সাপোর্ট  বা রেজিস্ট্যান্স  হিসাবে এর তাৎপর্য  আরও শক্তিশালী করতে পারে।

মনে রাখবেন যে কোনও টেকনিক্যাল ইনডিকেটর  নিখুঁত নয় এবং সর্বদা ফলস সিগন্যাল  বা ফেক আউটের ঝুঁকি থাকে। একাধিক ইন্ডিকেটর  ব্যবহার করা এবং আপনার আর্থিক ঝুঁকি  কমানোর জন্য সঠিক রিস্ক ম্যানেজমেন্ট  অনুশীলন করা গুরুত্বপূর্ণ।

কিভাবে রিট্রেসমেন্ট লেভেলে ভলিউম পর্যবেক্ষণ করতে হয়

ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলে ভলিউম নিরীক্ষণ করতে, আপনার ট্রেডিং প্ল্যাটফর্মের দেওয়া ভলিউম ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন।

 ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলে ভলিউম নিরীক্ষণ করতে এখানে কিছু ধাপ অনুসরণ করতে পারেন:

 আপনার চার্টে ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলগুলি আঁকুন: আপনি যে ট্রেন্ড এনালাইসিস করতে চান তার হাই এবং লো পয়েন্টগুলি সনাক্ত করুন এবং আপনার ট্রেডিং প্ল্যাটফর্ম দ্বারা প্রদত্ত ফিবোনাচি টুল ব্যবহার করে রিট্রেসমেন্ট স্তরগুলি আঁকুন৷ সর্বাধিক ব্যবহৃত স্তরগুলি হল ৩৮.২%, ৫০% এবং ৬১.৮%

ভলিউম বারগুলি বিশ্লেষণ করুন: আপনার আঁকা ফিবোনাচি রিট্রেসমেন্ট স্তরগুলিতে বা কাছাকাছি উচ্চ ভলিউম বারগুলি সন্ধান করুন। একটি উচ্চ ভলিউম বার নির্দেশ করে যে মূল্য স্তরে উল্লেখযোগ্য ট্রেডিং কার্যকলাপ ছিল, যা একটি সাপোর্ট  বা রেজিস্ট্যান্স অঞ্চল হিসাবে স্তরটিকে নিশ্চিত করতে পারে।

পূর্ববর্তী বারগুলির সাথে ভলিউম তুলনা করুন: ফিবোনাচি রিট্রেসমেন্ট স্তরের ভলিউম বারগুলি চার্টের অন্যান্য স্তরের ভলিউম বারগুলির সাথে তুলনা করুন৷ যদি ফিবোনাচি স্তরে ভলিউম অন্যান্য স্তরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হয়, তাহলে এটি নির্দেশ করতে পারে যে স্মার্ট মানি সেই স্তরের দিকে মনোযোগ দিচ্ছেন এবং এটি সাপোর্ট  বা রেজিস্ট্যান্স হিসাবে এর তাত্পর্যকে আরও শক্তিশালী করতে পারে।

ওয়েব রেশিও

ওয়েব- ২:

ওয়েবে  ২ সব সময় ওয়েব ১ এর সাথে সম্পর্কিত। ওয়েব ২ ওয়েব ১ এর ৫০% - ৬২% পর্যন্ত হয়।  ১২% সময় ৩৮% থেকে রিট্রেস করে।  ৭৮% সময় ৫০% থেকে ৬২% রিট্রেস করে। ১৫% সময় ৬২% এর নিচ থেকে রিট্রেস করে।

ওয়েব- ৩

ওয়েবে  ৩ সব সময় ওয়েব ১ এর সাথে সম্পর্কিত। ওয়েব ৩ ওয়েব ১ এর ১.৬২% - ২.৬২-% - ৪.২৫ পর্যন্ত হয়।  ২% সময় ওয়েব -১ এর ছোট হয়। ১৫% সময় ওয়েব -১ এর সমান বা ১০০% হয়। ৪৫% সময় ১.৬২% থেকে ১.৭৫% পর্যন্ত এক্সটেন্ডেড হয় । ৮% সময় ২.৬৮% পর্যন্ত এক্সটেন্ডেড হয়। ৩০% সময় ১.৭৫% থেকে ২.৬২% পর্যন্ত এক্সটেন্ডেড হয় ।

ওয়েব-  ৪

ওয়েবে  ৪ সব সময় ওয়েব ৩ এর সাথে সম্পর্কিত। ওয়েব ৪ ওয়েব ৩ এর ২৪% - ৩৮-% - ৫০ পর্যন্ত হয়। ২৪% - ৩৮-% হল কমন রেশিও। ওয়েব -৪ ওয়েব-২ এর ট্রেন্ডলাইন বরাবর আসে।  ১৫% সময়  ২৪% থেকে ৩০% পর্যন্ত রিট্রেস করে। ৬০% সময়  ৩০% থেকে ৫০% পর্যন্ত  রিট্রেস করে। ১৫% সময়  ৫০% থেকে ৬২% পর্যন্ত রিট্রেস করে।

ওয়েব- ৫

ওয়েবে  ৫ এর ২ ভিন্ন সম্পর্ক আছে ।

প্রথম সম্পর্ক ওয়েব ১ এর সাথে : ওয়েব ৩ যদি  ১.৬২% এর বড় এক্সটেন্ডেড হয়  তখন ওয়েব -৫ এর রেশিও হবে ওয়েব-১ এর সমান বা ১.৬২% বা ২.৬২%।

দ্বিতীয় সম্পর্ক ওয়েব ১ থেকে ৩ এর দূরত্বের সাথে : ওয়েব ৩ যদি  ১.৬২% এর ছোট   হয়  তখন ওয়েব -৫ এর রেশিও হবে ওয়েব-১ থেকে ৩  এর ০.৬২%  বা ১.৬২% ।

ওয়েব -৫ ওয়েব-৩ এর উপরের চ্যানেল লাইন পর্যন্ত উঠে।