খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারি টিপস:
সেপ্টেম্বর এর শেষের দিকে এবং অক্টোবর মাস সামনে ডিভিডেন্ড দিবে তাই দুর্বল কোম্পানি গুলি ক্রয় করার আগেই ই পি এস এবং ডিভিডেন্ড জেনে বাই দেয়া ভালো।
বিনিয়োগসীমা, এক্সপোজার লিমিট সহ অনেক কিছুই বদলাচ্ছে। সঞ্চয়পত্রের সূদ কমবে।
পুজিবাজারে বিনিয়োগে সচেতনতা, নিরাপদ বিনিয়োগের জন্য শেয়ার নির্বাচন পদ্ধতি, ঝুকি এবং সম্ভাবনার পরিমাপ করা, বিনিয়োগের সেশন, প্রফিট টেকিং সেশন, বিনিয়োগের সেফ এন্ড রিস্ক জোন, বিশ্ব এবং দেশীয় সকল পরিস্থিতি বিবেচনায় রেখে এবং বাজারের বাস্তবতায় বিনিয়োগ সিদ্ধান্ত নেয়া সহ আপনার গবেষনালব্ধ প্রতিদিনের নতুন নতুন আবিস্কার থেকে মনে হয়েছে এ যেন শিক্ষার জন্য এক বিশাল তথ্য ভান্ডার।
কোন শেয়ারগুলো এখন মার্কেট লিড দিচ্ছে এবং আগামি বেশ কিছুদিন কোন শেয়ারগুলো মার্কেট লিড দিবে মার্কেট দেখলে এটা বোঝা যায়।
আগামিতে বাজারের সূচক ও লেনদেন অনেক বাড়বে কিন্তু সবাই লাভ পাবেনা,তাই বাজারের গতি প্রকৃতি ধরার জন্যে অনেক কাজ করতে হবে। আগামি মাসে ২৫৩ টি সরকারী ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হবে।
আমার জ্ঞানে বলে নিচের এক বা একাধিক শর্ত পালনে সমর্থ যে কোন লোপেইডও চলতি বছরে চমক দেখাতে পারে। সেগুলোই হবে সম্ভাবনাময় লোপেইড শেয়ার-
(১) কোম্পানির উৎপাদন আগে বন্ধ ছিল বর্তমানে পুনরায় উৎপাদনে গেছে বা যাচ্ছে।
(২) বিগত কয়েকবছর লভ্যাংশ দেয় নাই।কিন্তু নতুন করে উৎপাদনে যাওয়ার কারণে চলতি বছর ২/৪% লভ্যাংশ দেয়ার সম্ভাবনা আছে এবং মোটামুটি ভাল ইপিএস দেখাবে।
(৩) আগের তুলনায় কিছুটা হলেও আয়ের বৃদ্ধি হচ্ছে এবং তুলনামূলক লভ্যাংশও ২/৪% হলেও বেশী দেয়ার সম্ভাবনা রয়েছে।
(৪) গ্রুপের অপর কোন লাভবান কোম্পানির সাথে মার্জ করতে যাচ্ছে। স্বাভাবিক কারণেই আয় বৃদ্ধি পাবে এবং তুলনামূলক ভাল লভ্যাংশ ঘোষণা করতে যাচ্ছে।
(৫) সে-সময় ৬০% গ্যাপও দিয়েছিল। হিষ্টোরিক্যাল রেকর্ড ও আছে। সেই শেয়ারটাই এখন ফ্লোরের আশেপাশে ঘুরছে। নতুন প্রডাকশনে এসেছে। ফ্যাক্টরি নতুন সজ্জ্বায় সজ্জ্বিত হয়েছে। ফ্যাক্টরিতে এখন প্রান-চাঞ্চল্য ফিরে এসেছে।
এই শেয়ারটা আমার কাছে সবেচেয়ে সম্ভাবনাময় মনে হচ্ছে।
ইত্যাদি নানাবিধ কারণে চলতি বছরে ফ্লোর বা ফ্লোরের আশেপাশে পড়ে থাকা বেশ কিছু লোপেইড শেয়ার চমক দেখাতে পারে যা আমার বা আপনার ভাবনার বাহিরে। সেই কোম্পানিগুলো খুঁজে পেলে চোখ বন্ধ করে অন্তত এক দেড়মাসের জন্য হলেও বিনিয়োগ করে বসে থাকতে পারেন। ( ধন্যবাদ।)