Tuesday, July 5, 2022

UNIQUEHRL এ আমার ভুল ও শিক্ষা :

 UNIQUEHRL এ আমার ভুল ও শিক্ষা :

২৭ এপ্রিল ২০২২ ইং তারিখে ব্রেকআউট কনফার্ম হয়ে শেয়ারটিতে এন্ট্রি দিয়েছিলাম ৬৬.১০ টাকায় । শেয়ার টি ঐ সময় সুপার বুলিশ মুভমেন্টে ছিল। এন্ট্রি টাইমিং ছিল নিখুঁত। আমি এন্ট্রি নেবার পর ৪ দিনে ১৮% গেইন দিয়েছিলো। আমি এনালাইসিস করে দেখলাম শেয়ারটি ৮০ টাকা যাওয়া উচিত। হিসাব করে দেখলাম ৮০ টাকা যেতে এখনো ২.৫ % বাকি। তাই ৮০ টাকার আশায় প্রফিট টেক করলাম না। ১০ মে ২০২২ ইং তারিখে ৭৭.৯০-৭৮ টাকা থেকে শেয়ারটির দাম কমা শুরু করল। আমি দেখলাম ৯ মে ২০২২ ইং এবং ১০ মে ২০২২ ইং তারিখে দুই দিনে ভলিউম অনেক ভালো তাই প্রফিট টেক করার চিন্তা করলাম না। পরের ৫ দিনে শেয়ারটির দাম আরো কমে গেলো। ৭ দিনে শেয়ারটির দাম কমলো মোট ২২% এর মত। যেটি আমার এন্ট্রি পজিশন থেকে আরো ৮.২৫% কম। যেখানে ৭ দিন আগে আমার প্রফিট ছিল ১৮% আর ৭ দিন পরে আমার লস ৮.২৫ % । ১১ দিনে লাভ / লস দুইটাই দেখলাম। ৯ মে ২০২২ ইং তারিখে কেন্ডেলস্টিক টি ইনভার্টেড হেমার দেখে নিজের লোভকে জলাঞ্জলি দিয়ে ক্রয় মূল্যের থেকে একটু কমে শেয়ারটি বিক্রয় করে দিলাম। শেয়ারটিতে আমার এন্ট্রি ঠিক ছিল। অতি লোভ করাতে আমি প্রফিট নিতে পারি নাই।
শিক্ষা :
১. সময় মত প্রফিট টেক করা উচিত। হোক সেটা অল্প পরিমান।
২. বেশি ভলিউম ও সব সময় ভালো না ।
৩. শেয়ার মার্কেটে বেশি লোভ করতে নাই ।
৪. রেজিস্ট্যান্স লেভেলে ইনভার্টেড হেমার পেলে অবশ্যই সেল হাতে থাকা শেয়ার সেল দেয়া উচিত। ।
আমার অদক্ষতা ও অপারগতার আরো কিছু উদাহরণ আছে। সে গুলি ধারাবাহিক ভাবে লিখার চেষ্টা করব । ইনশাআল্লাহ।