ট্রেন্ডের ৩টি নিয়ম বা রুল :
১. যে ট্রেন্ড আছে তা কন্টিনিউ করবে।
প্রাইস যখন আপ বা ডাউনে যায় তখন সাপোর্ট বা রেজিস্ট্যান্স পর্যন্ত সেটি যেতে থাকে। আপট্রেন্ড কন্টিনিউ করবে নেক্সট রেসিস্টেন্স পর্যন্ত হাইয়ার হাই -হাইয়ার লো তৈরী করে। ডাউনট্রেন্ড কন্টিনিউ করবে নেক্সট সাপোর্ট পর্যন্ত লোয়ার হাই -লোয়ার লো তৈরী করে। সাপোর্টে বায়ার স্ট্রেংথ এবং উইকনেস চেক করতে হবে এটি ব্রেকআউট দিবে নাকি রিভার্সেল (ডাবল বটম)।
২. প্রাইস রেঞ্জে থাকলে সেটি কন্টিনিউ করবে।
প্রাইস যখন সাইড ওয়েজে থাকবে সে ভাবে চলতে থাকবে। এর মধ্যে যতগুলি ব্রেকআউট দিবে সে গুলি সব ফলস ব্রেকআউট দিবে। প্রাইস সাপোর্ট থেকে মুভ করে রেজিস্ট্যান্স এ আসবে রেজিস্ট্যান্স এ ব্রেকআউট ফেল হয়ে সাপোর্ট এ চলে আসবে। এ ভাবে সাপোর্ট -রেজিস্ট্যান্স এ প্রাইস গুরতে থাকবে। যতক্ষন পর্যন্ত না রেজিস্ট্যান্স এ বায়ারদের স্ট্রেংথ না আসবে ততক্ষন পর্যন্ত ব্রেকআউট হবে না। রেঞ্জের একটি রুলস হল ৮০% টাইম প্রাইস ফলস ব্রেকআউট দিবে। একে ৮০-২০ রুলস হবে। প্রাইস যদি সাইডওয়েজে থাকে ৮০% টাইম সাইডওয়েজে এ থাকবে। রেঞ্জে বাই লো সেল হাই। রেজিস্ট্যান্স এ ফলস ব্রেকআউট হলে সেল। সাপোর্ট থেকে প্রাইস ডাবল বটম প্যাটার্ন করে রিভার্স হলে বাই।
৩. সাপোর্ট আর রেজিস্ট্যান্স এ যদি স্ট্রেংথ শো করে তাহলে আমরা বুঝব প্রাইস ব্রেকআউট হবে। সাপোর্ট -রেজিস্ট্যান্স এর কাছে যদি বায়ার-সেলার স্ট্রেংথ শো করে তাহলে বুজব ব্রেকআউট হবে। ফলস ব্রেকআউট: রেজিস্ট্যান্স লেভেলে লোয়ার লো -লোয়ার হাই -লোয়ার লো -লোয়ার হাই হলে বুজতে হবে ব্রেকআউট সফল হবে না। সফল ব্রেকআউট: রেজিস্ট্যান্স লেভেলে হাইয়ার হাই -হাইয়ার লো তৈরী করে। রেসিস্টেন্স টেস্ট করবে প্রাইস নিচে আসবে কিন্তু আগের হাইয়ার লো কে ক্রস করে প্রাইস নিচে নামবে না।