Thursday, June 30, 2022

BBS এ আমার ভুল এন্ট্রি ও শিক্ষা :

BBS এ আমার ভুল এন্ট্রি  ও শিক্ষা : 

ফেরুয়ারি মাসে শেয়ারটিতে এন্ট্রি দিয়েছিলাম @২৮.৬০।  শেয়ার টি ঐ সময় বুলিশ মুভমেন্টে  ছিল।  ১২ দিনে ৭০% গেইন দিয়েছিলো।  শেয়ার টির সাউন্ড ছিল ডাবল হবে। মাত্র ৭২% গেইন দিয়েছে। এখনো ২৮% বাকি।  টি-২ তে যদি ১০% আসে ক্ষতি কি। শেয়ারটিকে চোখে চোখে রাখলাম। আর ভিতরে ভিতরে অস্থির হতে থাকলাম।  কখন দাম কমবে আর আমি কিনব। ৭ই ফেব্রুয়ারী দেখলাম প্রাইস কিছুটা কমেছে। লাল কেন্ডেল থেকে কেন্ডেল সবুজ হয়েছে। কেন্ডেল আগের দিনের কেন্ডেলের ক্লোজ থেকে উপরে অবস্থান করছে।  আমি ভাবলাম এইতো সুযোগ নিয়ে নেই।  জীবনে মনে হয় এমন সুযোগ পাবো না। যেখানে এন্ট্রি দিচ্ছি সেখান থেকে আগের দিনের কেন্ডেলের হাই ও ১০% গ্যাপ আছে । মনে মনে ভাবছিলাম কিছু না হলেও আগের দিনের কেন্ডেলের হাই পর্যন্ত অন্তত প্রাইস আপ হবে।  আর আমি ২ দিনে প্রফিট নিয়ে বের হয়ে আসব। আমি শেয়ার টিতে এন্ট্রি নেবার পর ওই দিন ৩০ মিনিটের মধ্যে ২৯.৭০ এ চলে গেলো। আমি ভাবলাম যাক সঠিক সময়ে এন্ট্রি নিয়েছি। কিনতে না কিনতেই ১.২০ টাকা লাভ। কিছুক্ষন পর শুরু হল আসল খেলা। সেল প্রেসার আসতে লাগল আর দাম কমতে লাগল।  দিন শেষে ক্লোজ প্রাইস ছিল টাকা ২৭.৩০। এর পর দিন ক্লোজ প্রাইস ছিল টাকা ২৬.৬০। তারপর দিন ক্লোজ প্রাইস ছিল টাকা ২৫.৯০। এর ২ দিন পর নিজের অদক্ষতা , অপারগতা স্বীকার করে স্টপ লস নিয়ে নিলাম। 


শিক্ষা : 

১. দিনের কেন্ডেলের সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোন সিদ্বান্ত নিতে নাই। 

২. অনুমানের উপর নির্ভর করে এন্ট্রি দিতে নাই।  

৩. অনেক সময় বড় লসের হাত থেকে বাঁচার জন্য স্টপ লস নিয়ে ছোট লস মেনে নিতে হয়। 


 আমার অদক্ষতা ও  অপারগতার আরো কিছু উদাহরণ আছে। সে গুলি ধারাবাহিক ভাবে লিখার চেষ্টা করব । ইনশাআল্লাহ।